More

20 October 2016

নেট থেকে কল এবং এসএমএস পাঠান ফ্রী/ Free Call & SMS

নেট থেকে কল এবং এসএমএস পাঠান ফ্রী

নেট থেকে কল এবং এসএমএস পাঠানোর ব্যাপারে টেকটিউনসে এর আগে আরো অনেক টিউন হয়েছিল। কিন্তু প্রায় প্রত্যেক টিউনেই কিছু না কিছু সমস্যা থেকে যায়। যেমন কোনো টিউনের সফটওয়্যারটি ৯০ মিনিট লিমিট দেয়। এখন আপনিই বলুন নেট থেকে মেগাবাইট খরচ করে ফোন দিচ্ছেন তার উপর যদি প্রতি মাসে আপনার লিমিট থাকে যদি ৯০ মিনিট তাহলে মেজাজ টা কেমন লাগে??!!! আর কোনো কোনো টিউনে ওয়েবসাইট ভিক্তিক পদ্ধতির কথা বলা রয়েছে। সেগুলো তে আবার রেজিস্টেশন এর ঝামেলা রয়েছে। ইত্যাদি বহুই সমস্যা রয়েছে। তবে আজ আমি নিজে আসছি নেট থেকে কল এবং এসএমএস পাঠানোর সহজ পদ্ধতি।
পিসি ব্যবহার করে নেট থেকে কল এবং এসএমএস করতে হলে আপনাকে একটি জাভা বেইসড ওয়েব সাইট ব্যবহার করতে হবে। সাইট থেকে কল এবং এসএমএস সর্ম্পূণ ফ্রি এবং কোনো প্রকার রেজিষ্টেশনের ঝামেলা নেই।
১। প্রথমে http://www.globfone.com কিরুন এই সাইটে ।

২। সাইটে ঢুকার পর ডান দিকে তিনটি অপশন পাবেন। ভিডিও কল, এসএমএস এবং ফোন। ভিডিও কল করার জন্য আপনার পিসিতে ওয়েবক্যাম থাকতে হবে। আমার পিসিতে এইটা নাই তাই ভিডিও কল দেখাতে পারলাম না। তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন।

৩। প্রথমে দেখাচ্ছি কিভাবে এসএমএস পাঠাবেন। SMS বাটনে ক্লিক করুন।

৪! এবার Select Recipeient Country ঘরে যাকে ক্ষুদে বার্তা পাঠাবেন তার অবস্থান মানে দেশ সিলেক্ট করুন। এর নিচে Type Recipient Phone Number ঘরে যাকে ক্ষুদে বার্তা পাঠাবেন তার নাম্বারটি লিখুন। এরপর NEXT বাটনে ক্লিক করুন।
মনে রাখবেন এই পদ্ধতিতে আপনার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই!

৫। এবার Type Message ঘর আসবে। এই ঘরে ১৪০ অক্ষরের মধ্যে আপনার ক্ষুদে বার্তাটি টাইপ করুন। এখানে আমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই লেখে দেখালাম। আর যেহেতু আপনার নাম্বার যাবে না তাই মেসেজের শেষে আপনার নাম উল্লেখ করে দিলে ভালো হয়, তাতে যাকে ক্ষুদে বার্তা পাঠাচ্ছেন সে বুঝতে পারবে যে কে মেসেজ পাঠিয়েছেন। এরপর NEXT বাটনে ক্লিক করুন।
৬। এবার ক্যাপচা ভেরিফিকেশন আসবে। Spam ঠেকানোর জন্যই এই সিস্টেম। এখানে Im not a robot লেখাটির বাম দিকের চতুর্ভূজ বক্সে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যেই একটি টিক চিহ্ন আসবে এরপরই Next বাটনে ক্লিক করুন।
৭। সবশেষে ক্ষুদে বার্তাটি পাঠানো হচ্ছে এমন একটি প্রোগ্রেস বার আসবে। এটি ১০০% ফিল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৮। ১০০% হলে আপনার পাঠানো মেসেজ চলে যাবে আপনার প্রিয়জনের নাম্বারে!
আর কল দিতে হলে মেইন মেনু থেকে কল অপশনে যান। মনে রাখবেন কল করার জন্য বেশি মেগাবাইট এবং জাভা সফট টি আপনার পিসিতে ইন্সটল থাকতে হবে। ক্ষুদে বার্তা পাঠানোর মতোই একই সিস্টেমে কল করা যায় তাই বিস্তারিত লেখলাম না! আর মোবাইল এর মাধ্যমে ব্যবহার করতে হলে জাভা সমর্থিত যেকোনো ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।
Thanks for Everyone

উইন্ডোজ টেনের অটো আপডেট অফ করতে পারছেন না? তাহলে দেখুন কিভাবে খুব সহজে আপডেট বন্ধ করবেন।


আমরা সবাই প্রযুক্তির সাথে আপডেট থাকতে চেষ্টা করতেছি স্মার্টফোন ও কম্পিউটারের যুগে আপডেট কথাটি একটা বহুল প্রচলিত ভাষা হয়ে দাড়িয়েছে। তেমনি আমরা যারা কম্পিউটার ব্যবহার করছি তারা সব সময় আশা করি আমাদের কম্পিউটারটি সব সময় আপডেট থাকবে।
আর ব্যবহারকারীগনের কথা মাথায় রেখে মাইক্রোসফট তাদের বানানো উয়িন্ডোজে আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন  নতুন চমক নিয়ে সামনে আসার চেষ্টা করে। ঠিক বর্তমান সময়ের জনপ্রিয় হলো
উয়িন্ডোজ ১০। যা সবছেয়ে বেশি চমৎকার ফিচার সমৃদ্ধ করে কম্পিউটার ব্যবহারকারীদের মনে জায়গা করে নিয়েছে।
কিন্তু উয়িন্ডোজের প্রচলিত নিয়ম অনুযায়ী আপডেট নিতে চাইবে সেটাই স্বাভাবিক নিয়ম। আপডেট মানে ডেভেলপার নতুন কিছু যুক্ত করেছে তাই আপনার সিস্টেম সেটা নেওয়ার চেষ্টা করছে,আর উয়িন্ডোজ আপডেট নিবে সেটাই স্বাভাবিক।
আপনি চাইলে উয়িন্ডোজের আপডেট বন্ধ করতে পারবেন, উয়িন্ডোজ টেন এর আপডেট বন্ধ করার সিস্টেমটা আগের উয়িন্ডোজগুলোর মতো না। তাই অনেকে আপডেট বন্ধ করার অপশন পাচ্ছেন না। আর অপরদিকে উয়িন্ডোজের অটো আপডেট থাকার ফলে যারা মোডেম দিয়ে ইন্টারনেট চালান তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক ডাটা কেটে নিয়ে যাচে্ছ এর ফলে নানা ধরনের সমস্যার মুখে পরছেন অনেকেই।
তো শুরু করেন আমি যেভাবে করবো ঠিক সেভাবে করবেন তাহলে ১০০% কাজ কমপ্লিট হবে।
১। আপনার কম্পিউটারের মাই কম্পিউটার আইকনে মাউস রেখে মাউসের বাম বাটনে প্রেস করেন তাহলে কম্পিউারের প্রোপ্রারটিজ দেখাবে। সেখান থেকে Manage এ ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট দেখুন
screenshot-13-sep-16-12_02_55-pm
২। এবার একটা একটা উয়িন্ডো ওপেন হবে বাম পাশে একবারে দেখুন
Services and Application নামে একটা ফাংশন আছে ওখানটাতে ক্লিক করেন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট দেখুন
screenshot-13-sep-16-12_03_44-pm
৩। তারপর ডানপাশের Services লেখায় ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট দেখুন
screenshot-13-sep-16-12_04_14-pm
৪। এবার একটু অপেক্ষা করুন তারপর মাউস টেনে একেবারে নিচে নেমে যান তারপর দেখবেন উয়িন্ডোজ আপডেট নামে ফাংশন আছে ওটাতে ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট দেখুন
screenshot-13-sep-16-12_04_56-pm
৫। তারপর দেখবেন ওখানে দেখবেন অটোমেটিক আপডেট সিলেক্ট করা আছে সেখানে Automatic লেখার উপর মাউস নিন।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট দেখুন
screenshot-13-sep-16-12_05_49-pm
এবার ডিসাবেল্ড সিলেক্ট করে ok তে ক্লিক করে চলে আসুন।
ব্যস এখন থেকে আর কম্পিউটার আপডেট চাইবেনা। আর আপনার মেগাবাইট কাটবেনা ইনশাআল্লাহ।
আশা করি পুরো টিউটোরিয়াল বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি।
Thanks for Everyone

কী করে odesk এ একাওউন্ট খুলা যায় pate:-1



Thanks for Everyone

Axel Thesleff - Bad Karma



Thanks for Everyone

কী করে fiverr একাউন্ট খুলা যায়



Thanks for Everyone