More

30 March 2016

সারা জীবনের জন্য Crack, ফেক ছেড়ে ফ্রিওয়্যার ডাউনলোডার ব্যবহার করতে চান? এখন থেকে খুব সহজে গান, মুভি, বই ডাউনলোড করুন ইচ্ছা মতো। আর ফেক ছেড়ে প্রিমিয়াম সফটওয়্যারের স্বাদ নিন ফ্রিতেই!!

ওয়েব প্রযুক্তি জগতে ডাউনলোড আমাদের নিত্য ঘটনা। ইউটিউব বা অন্য সকল ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় সকল গান, মুভি বা বই ডাউনলোড করতে হয় প্রতিনিয়ত। আমরা বেশির ভাগই IDM দিয়ে এই কাজ সারি। কিন্তু আমরা বাঙ্গালী কি আর ২৫ ডলার দিয়ে IDM কিনে ব্যবহার করবো। এটা আমাদের সার্ধের বাইরে। সব সফটওয়্যার যদি কিনে ব্যবহার করতে হয় তাহলে হয়তো আমাদের কম্পিউটার চালাতে মিনিমাম ১ লাখ টাকা বাজেট রাখতে হয়। যেটা আদৌ আমাদের মতো দেশের মানুষের দ্বারা সম্ভব না।  :roll:
যে কারনে আমরা Crack বা সিরিয়াল কী দিয়ে প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু আমরা যদি একটু চোখ-কান খোলা রাখি তাহলে খুব সহজে বেশির ভাগ কম্পিউটারের কাজ ফ্রিওয়্যার সফটওয়্যার দিয়ে করতে পারি। কিন্তু আমাদের একটু ঘেঁটে দেখতে হবে আরকি। আমি মাঝে মাঝে নিজে ফ্রিওয়্যারের খোঁজ পাইলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
ঠিক এরকমই একটি সফটওয়্যার এটি। যেটা IDM থেকে কোন অংশে কম নয়। উপরি আপনি সেটা ফ্রিতে সারা জীবন কোন ঝামেলা ছাড়ায় ব্যবহার করতে পারবেন। এতোই যদি সব কিছু এই সফটওয়্যার দিয়ে ডাউনলোড করা যায় তাহলে IDM Crack ব্যবহার কেন? IDM বাদ দিয়ে আসুন সবাই ফ্রিওয়্যার ডাউনলোডার ব্যবহার করি সাথে সারা জীবনের জন্য গান, মুভি, বই ডাউনলোড করি ইচ্ছা মতো। আর ফেক ছেড়ে প্রিমিয়াম সফটওয়্যারের স্বাদ নেই!!
আসুন তাহলে ধীরে ধীরে জানি কীভাবে কি?  😆

সারা জীবনের জন্য ফ্রি ডাউনলোডার ঈগলগেট (EagleGet)

IDM ছাড়া ডাউনলোড করা যে ঝামেলা না এটা প্রমাণ করাই আমার এই লেখার উদ্দেশ্য। আসুন কি সুযোগ থাকছে এই স্পেশাল ফ্রি সফটওয়্যার ঈগলগেটে।

ঈগলগেটের (EagleGet) সুবিধাঃ

  • ঈগলগেটের মাধ্যমে আপনি IDM এর মতো সব কিছু এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন।
  • কোন সিরিয়াল কী প্রয়োজন নেই।
  • সকল ব্রাউজার সাপোর্ট করে।
  • ভাইসার চেক করে ডাউনলোড করবে।
  • দ্রুত গতির নিশ্চয়তা দেয়।
  • এক্সপায়ার ওয়েব এড্রেস অটোমেটিক রিফ্রেশ।
  • আর ফ্রি তো আছেই।
আশা করি IDM এর চেয়ে কোন বিষয় কম পাবেন না। আপনার কি মনে হচ্ছে?  😉

কীভাবে ইন্সটল করবেন (EagleGet)


১) প্রথমে  ঈগলগেট ওয়েব সাইট থেকে সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করুন। সফটওয়্যারটির সাইজ মাত্র ৬ মেগাবাইটের কাছাকাছি।
২) তারপর ডাবল ক্লিক করে অন্যান্য সফটওয়্যারের মতো ইন্সটল করুন। ১ মিনিটও লাগবে না ইন্সটল হতে।
৩) শুধু মনে রাখবেন কোন ব্রাউজার যেন ওপেন না থাকে ইন্সটল করার সময়।
৪) তারপর আপনি জনপ্রিয় যে কোন ব্রাউজার ওপেন করলে অটোমেটিক ব্রাউজার এক্সটেনশন বা অ্যাড অন্স নিয়ে নিবে।
৫) অটোমেটিক অ্যাড-অন্স ডাউনলোড না হলে নিচের স্ক্রিন শট অনুসারে ঈগলগেট ওয়েব সাইট থেকে ডাউনলোড করুন।
৬) কীভাবে ডাউনলোড হবে নিচের স্ক্রিন শট দেখুন।
৭) ডাউনলোড হচ্ছে ঈগলগেটের মাধ্যমে।


আশা করি বুঝতে সমস্যা হবে না। আর ডাউনলোড এটা আপনার হাতের মোয়া হবে এখন। কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না। IDM প্রেমীদের মতপার্থক্য থাকতে পারে। তবে সেটা টিউমেন্টে উঠাতে পারেন।  😯
(কিছু দিন আগে ফেসবুকে একটি তর্ক দেখছিলাম, সেখানে বার বার বলা হচ্ছিলো বাংলাদেশের সেরা  প্রযুক্তি ব্লগ টেকটিউনস নাকি সব পাইরেটেড সফটওয়্যার নিয়ে কাজ করে, ফ্রিওয়্যার নিয়ে কাজ করে না, তাই এখন থেকে ফ্রিওয়্যার সফটওয়্যার রিভিউও থাকবে মাঝে মাঝে আমার পক্ষ থেকে!)



Thanks for Everyone

    Choose :
  • OR
  • To comment
1 comment:
Write comments
  1. সারা জীবনের জন্য Crack, ফেক ছেড়ে ফ্রিওয়্যার ডাউনলোডার ব্যবহার করতে চান? এখন থেকে খুব সহজে গান, মুভি, বই ডাউনলোড করুন ইচ্ছা মতো। আর ফেক ছেড়ে প্রিমিয়াম সফটওয়্যারের স্বাদ নিন ফ্রিতেই!! - Technology360/Computer World/Haking World >>>>> Download Now

    >>>>> Download Full

    সারা জীবনের জন্য Crack, ফেক ছেড়ে ফ্রিওয়্যার ডাউনলোডার ব্যবহার করতে চান? এখন থেকে খুব সহজে গান, মুভি, বই ডাউনলোড করুন ইচ্ছা মতো। আর ফেক ছেড়ে প্রিমিয়াম সফটওয়্যারের স্বাদ নিন ফ্রিতেই!! - Technology360/Computer World/Haking World >>>>> Download LINK

    >>>>> Download Now

    সারা জীবনের জন্য Crack, ফেক ছেড়ে ফ্রিওয়্যার ডাউনলোডার ব্যবহার করতে চান? এখন থেকে খুব সহজে গান, মুভি, বই ডাউনলোড করুন ইচ্ছা মতো। আর ফেক ছেড়ে প্রিমিয়াম সফটওয়্যারের স্বাদ নিন ফ্রিতেই!! - Technology360/Computer World/Haking World >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete